সালাত
৮/২২. অধ্যায়ঃ
বিছানায় সালাত আদায়।
وَصَلَّى أَنَسٌ عَلَى فِرَاشِهِ وَقَالَ أَنَسٌ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ ﷺ فَيَسْجُدُ أَحَدُنَا عَلَى ثَوْبِهِ.আনাস ইবন মালিক (রা.) নিজের বিছানায় সালাত আদায় করতেন। আনাস (রা.) বলেন: আমরা নবী (ﷺ)-এর সাথে সালাত আদায় করতাম। আমাদের কেউ কেউ নিজ কাপড়ের উপর সিজদা করত।"
সহিহ বুখারী
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ عِرَاكٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي وَعَائِشَةُ مُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ عَلَى الْفِرَاشِ الَّذِي يَنَامَانِ عَلَيْهِ.
বর্ণনাকারী ‘উরওয়া (রহঃ)
নবী (ﷺ) সালাত আদায় করতেন, আর আয়েশা (রাঃ) তাঁর ও কিবলার মাঝখানে তাঁদের বিছানায় যাতে তাঁরা ঘুমাতেন আড়াআড়িভাবে শুয়ে থাকতেন।
আধুনিক প্রকাশনীঃ ৩৭১, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৭