আনসারগণের মর্যাদা

৬৩/২০. অধ্যায়ঃ

নবী (ﷺ)-এর সাথে খাদিজা (রাঃ)-এর বিবাহ এবং তাঁর ফজিলত।

সহিহ বুখারী

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيْدٍ حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيْهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ مَا غِرْتُ عَلَى امْرَأَةٍ مَا غِرْتُ عَلَى خَدِيْجَةَ مِنْ كَثْرَةِ ذِكْرِ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم إِيَّاهَا قَالَتْ وَتَزَوَّجَنِيْ بَعْدَهَا بِثَلَاثِ سِنِيْنَ وَأَمَرَهُ رَبُّهُ عَزَّ وَجَلَّ أَوْ جِبْرِيْلُ عَلَيْهِ السَّلَام أَنْ يُبَشِّرَهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ

বর্ণনাকারী আয়িশা (রাঃ)

আমি নবী (ﷺ)-এর অন্য কোন স্ত্রীর ব্যাপারে এত ঈর্ষা পোষণ করিনি, যতটুকু খাদিজা (রাঃ)-এর প্রতি করেছি। যেহেতু নবী (ﷺ) তাঁর আলোচনা বেশি করতেন। তিনি (আরো) বলেন, খাদিজা (রাঃ)-এর (ইন্তিকালের) তিন বছর পর তিনি আমাকে বিবাহ করেন। আল্লাহ নিজে অথবা জিবরাঈল (আঃ) নবী (ﷺ)-কে আদেশ করলেন যে, খাদিজা (রাঃ)-কে জান্নাতে মণিমুক্তা খচিত একটি ভবনের খুশি খবর দিন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18