আনসারগণের মর্যাদা

৬৩/১২. অধ্যায়ঃ

সা'দ ইবনু মু'আয (রাঃ)-এর মর্যাদা।

সহিহ বুখারী

حَدَّثَنِيْ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِيْ إِسْحَاقَ قَالَ سَمِعْتُ الْبَرَاءَ يَقُوْلُ أُهْدِيَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم حُلَّةُ حَرِيْرٍ فَجَعَلَ أَصْحَابُهُ يَمَسُّوْنَهَا وَيَعْجَبُوْنَ مِنْ لِيْنِهَا فَقَالَ أَتَعْجَبُوْنَ مِنْ لِيْنِ هَذِهِ لَمَنَادِيْلُ سَعْدِ بْنِ مُعَاذٍ خَيْرٌ مِنْهَا أَوْ أَلْيَنُ رَوَاهُ قَتَادَةُ وَالزُّهْرِيُّ سَمِعَا أَنَسًا عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم

বর্ণনাকারী বারা’ (রাঃ)

নবী (ﷺ)-কে এক জোড়া রেশমি কাপড় হাদিয়া দেওয়া হল। সাহাবায়ে কেরাম (রাঃ) তা স্পর্শ করে এর কোমলতায় অবাক হয়ে গেলেন। নবী (ﷺ) বললেন, “এর কোমলতায় তোমরা অবাক হচ্ছ? অথচ সাদ ইবনে মুআয (রাঃ)-এর (জান্নাতের) রুমাল এর চেয়ে অনেক উত্তম”, অথবা বলেছেন “অনেক মোলায়েম”।হাদিসটি কাতাদা (রহঃ) ও যুহরী (রহঃ) আনাস (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18