আনসারগণের মর্যাদা
৬৩/৯. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর দোয়া- হে আল্লাহ! আনসার ও মুহাজিরগণের কল্যাণ কর।
সহিহ বুখারী
حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا أَبُوْ إِيَاسٍ مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم لَا عَيْشَ إِلَّا عَيْشُ الْآخِرَةِ فَأَصْلِحْ الأَنْصَارَ وَالْمُهَاجِرَةَ وَعَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ وَقَالَ فَاغْفِرْ لِلأَنْصَارِ
বর্ণনাকারী আনাস ইব্নু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, 'হে আল্লাহ! আখিরাতের জীবনই প্রকৃত জীবন। হে আল্লাহ! আনসার ও মুহাজিরগণের কল্যাণ করুন।' কাতাদা (রহঃ) আনাস (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে এ রকম বর্ণনা করেছেন। হে আল্লাহ! আনসারকে মাফ করে দিন।
-2834