সাহাবীগণের মর্যাদা

৬২/২৩. অধ্যায়ঃ

হাসান ও হুসাইন (রাঃ)-এর মর্যাদা।

قَالَ نَافِعُ بْنُ جُبَيْرٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَانَقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَনাফি ইবন জুবাইর (রহ.) আবূ হুরাইরা (রা.) হতে বর্ণনা করেন যে, নবী (ﷺ) হাসান (রা.)-কে আলিঙ্গন করেছেন।"

সহিহ বুখারী

حَدَّثَنَا عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللهِ قَالَ أَخْبَرَنِيْ عُمَرُ بْنُ سَعِيْدِ بْنِ أَبِيْ حُسَيْنٍ عَنْ ابْنِ أَبِيْ مُلَيْكَةَ عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ قَالَ رَأَيْتُ أَبَا بَكْرٍ وَحَمَلَ الْحَسَنَ وَهُوَ يَقُوْلُ بِأَبِيْ شَبِيْهٌ بِالنَّبِيِّ لَيْسَ شَبِيْهٌ بِعَلِيٍّ وَعَلِيٌّ يَضْحَكُ

বর্ণনাকারী ‘উকবাহ ইব্‌নু হারিস (রাঃ)

আমি আবু বকর (রাঃ)-কে দেখলাম, তিনি হাসান (রাঃ)-কে কোলে তুললেন এবং বলতে লাগলেন, এ তো নবী (ﷺ)-এর সদৃশ, ‘আলীর সদৃশ নয়। তখন আলী (রাঃ) হাসছিলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18