সাহাবীগণের মর্যাদা
৬২/১৮. অধ্যায়ঃ
উসামা ইবনু যায়দ (রাঃ)-এর উল্লেখ।
সহিহ বুখারী
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيْدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ قُرَيْشًا أَهَمَّهُمْ شَأْنُ الْمَخْزُومِيَّةِ فَقَالُوْا مَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ حِبُّ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم
বর্ণনাকারী ‘আয়িশা (রাঃ)
মাখযুম গোত্রের এক নারীর চুরির ঘটনায় কুরাইশগণ চিন্তিত হয়ে পড়ল। তারা বললেন, আল্লাহর রসূল (ﷺ)-এর প্রিয় পাত্র উসামা ইবনে যায়দ (রাঃ) ছাড়া কে আর তাঁর নিকট বলার সাহস করবে?