সাহাবীগণের মর্যাদা

৬২/১০. অধ্যায়ঃ

জাফর ইবনু আবু তালিব হাশিমী (রাঃ)-এর মর্যাদা।

وَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشْبَهْتَ خَلْقِي وَخُلُقِيনবী (ﷺ) তাঁকে বলেছিলেন, অবয়ব ও স্বভাব-চরিত্রে তুমি আমার সদৃশ।"

সহিহ বুখারী

حَدَّثَنِيْ عَمْرُوْ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا يَزِيْدُ بْنُ هَارُوْنَ أَخْبَرَنَا إِسْمَاعِيْلُ بْنُ أَبِيْ خَالِدٍ عَنْ الشَّعْبِيِّ أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا كَانَ إِذَا سَلَّمَ عَلَى ابْنِ جَعْفَرٍ قَالَ السَّلَامُ عَلَيْكَ يَا ابْنَ ذِي الْجَنَاحَيْنِقَالَ أَبُوْ عَبْدُ الله : الْجَنَاحَانِ كُلُّ ناحِيَتَيْنِ

বর্ণনাকারী শাবী (রহঃ)

আবদুল্লাহ ইবন উমর (রাঃ) যখন জাফর (রাঃ)-এর ছেলেকে সালাম করতেন তখন বলতেন, “হে, দুই বাহু ওয়ালা ব্যক্তির ছেলে।”আবু আবদুল্লাহ [ইমাম বুখারী (রহঃ)] বলেন, الْجَنَاحَانِ অর্থ প্রত্যেক বস্তুর দুই পাশ।

(৪২৬৪) (আধুনিক প্রকাশনীঃ ৩৪৩৪, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৪১)[১] মুতার যুদ্ধে কাফিরদের তীরের আঘাতে যখন জা’ফার ইব্‌নু আবূ তালিবের হাত দুটো দেহ হতে পৃথক হয়ে যায় তখন তিনি ঐ দু’হাতের বদলে আল্লাহ্‌র তরফ হতে দু’টি ডানা লাভ করেন। সেগুলোর সাহায্যে তিনি ফেরেশতাদের সাথে আকাশে উড়তে থাকেন। পিতার এই অনন্য বৈশিষ্ট্য ও ফাযীলাতের স্মৃতি চারণার্থে শহীদের পুত্রকে “দু’ডানা বিশিষ্ট ব্যক্তির পুত্র” বলে সম্বোধন করতেন। হাদীসটি তিরমিযীতে বর্ণিত রয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18