মর্যাদা ও বৈশিষ্ট্য

৬১/১৭. অধ্যায়ঃ

নবী (ﷺ)-এর নামসমূহ সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে।

وَقَوْلِ اللَّهِ تَعَالَى ﴿مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ﴾ (الفتح: ٢٩) وَقَوْلِهِ ﴿مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ﴾ (الصف: ٦)আল্লাহ তা‘আলার বাণী: “মুহাম্মাদ (ﷺ) তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়; মুহাম্মাদ আল্লাহর রাসূল ও তাঁর সঙ্গে যারা আছেন তারা কুফরের বিষয়ে অত্যন্ত কঠোর” (আল-ফাতহ: ২৯) আর তাঁর বাণী: “আমার পর যিনি আসবেন তাঁর নাম আহমাদ।” (সাফ: ৬)"

সহিহ বুখারী

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَلاَ تَعْجَبُونَ كَيْفَ يَصْرِفُ اللَّهُ عَنِّي شَتْمَ قُرَيْشٍ وَلَعْنَهُمْ يَشْتِمُونَ مُذَمَّمًا وَيَلْعَنُونَ مُذَمَّمًا وَأَنَا مُحَمَّدٌ ‏"‏‏.‏

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

রাসূল (ﷺ) বলেছেন, “তোমরা কি আশ্চর্য হও না? আমার উপর আরোপিত কুরাইশদের নিন্দা ও অভিশাপকে আল্লাহ তা’আলা কী চমৎকারভাবে দূর করে দিচ্ছেন! তারা আমাকে নিন্দিত ভেবে গালি দিচ্ছে, অভিশাপ করছে অথচ আমি মুহাম্মাদ চির প্রশংসিত।”

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18