মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১/২. অধ্যায়ঃ
কুরাইশদের মর্যাদা ও গুণাবলী
সহিহ বুখারী
وَقَالَ اللَّيْثُ، حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ مُحَمَّدٌ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ: ذَهَبَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ مَعَ أُنَاسٍ مِنْ بَنِي زُهْرَةَ إِلَى عَائِشَةَ، «وَكَانَتْ أَرَقَّ شَيْءٍ عَلَيْهِمْ، لِقَرَابَتِهِمْ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
বর্ণনাকারী ‘উরওয়া ইব্নু যুবায়র (রহঃ)
আবদুল্লাহ ইবনে যুবাইর (রাঃ) বনু যুহরার কতিপয় লোকের সঙ্গে আয়িশা (রাঃ)-এর নিকটে হাজির হলেন। আয়িশা (রাঃ) তাদের প্রতি অত্যন্ত নম্র ও দয়ার্দ্র ছিলেন। কেননা, আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে তাঁদের আত্মীয়তা ছিল।