আম্বিয়া কিরাম (আঃ)

৬০/৪৯. অধ্যায়ঃ

মারিয়াম পুত্র ঈসা (আঃ)-এর অবতরণ।

সহিহ বুখারী

حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ نَافِعٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ ‏"‏‏.‏ تَابَعَهُ عُقَيْلٌ وَالأَوْزَاعِيُّ‏.‏

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, “তোমাদের অবস্থা কেমন হবে যখন তোমাদের মধ্যে মারিয়াম পুত্র ঈসা (আঃ) অবতরণ করবেন আর তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই হবে।”উকাইল ও আওযাঈ হাদীস বর্ণনায় এর অনুসরণ করেছেন।

[১] অর্থাৎ তোমরা যেমন কুরআন ও সুন্নাহর অনুসারী তেমনি তোমাদের নেতা ‘ঈসা (‘আঃ) -ও এ দু’এর অনুসরণে সব কিছু পরিচালনা করবেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18