আম্বিয়া কিরাম (আঃ)
৬০/৪০. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণীঃ
সহিহ বুখারী
حَدَّثَنِي عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ التَّيْمِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ. أَىُّ مَسْجِدٍ وُضِعَ أَوَّلُ قَالَ " الْمَسْجِدُ الْحَرَامُ ". قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ " ثُمَّ الْمَسْجِدُ الأَقْصَى ". قُلْتُ كَمْ كَانَ بَيْنَهُمَا قَالَ " أَرْبَعُونَ ". ثُمَّ قَالَ " حَيْثُمَا أَدْرَكَتْكَ الصَّلاَةُ فَصَلِّ، وَالأَرْضُ لَكَ مَسْجِدٌ ".
বর্ণনাকারী আবূ যার (রাঃ)
আমি বললাম, হে আল্লাহর রসূল (ﷺ)! সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে। তিনি বললেন, মসজিদুল হারাম। আমি বললাম, অতঃপর কোনটি? তিনি বললেন, মসজিদুল আকসা। আমি বললাম, এ দুটির নির্মাণের মাঝখানে কত তফাৎ? তিনি বললেন, চল্লিশ (বছরের)। অতঃপর তিনি বললেন, যেখানেই তোমার সালাতের সময় হবে, সেখানেই তুমি সালাত আদায় করে নেবে। কারণ পৃথিবীটাই তোমার জন্য মসজিদ।
[১] এ দু মসজিদের ভিত্তি স্থাপন করেন আদম (‘আঃ)। দু মসজিদের ভিত্তি স্থাপনে ব্যবধান ছিল ৪০ বছর।