আম্বিয়া কিরাম (আঃ)
৬০/২৪. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণী :
সহিহ বুখারী
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَيُّوبُ السَّخْتِيَانِيُّ، عَنِ ابْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا قَدِمَ الْمَدِينَةَ وَجَدَهُمْ يَصُومُونَ يَوْمًا، يَعْنِي عَاشُورَاءَ، فَقَالُوا هَذَا يَوْمٌ عَظِيمٌ، وَهْوَ يَوْمٌ نَجَّى اللَّهُ فِيهِ مُوسَى، وَأَغْرَقَ آلَ فِرْعَوْنَ، فَصَامَ مُوسَى شُكْرًا لِلَّهِ. فَقَالَ " أَنَا أَوْلَى بِمُوسَى مِنْهُمْ ". فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ.
বর্ণনাকারী ইব্নু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) যখন মদিনায় আগমন করেন, তখন তিনি মদিনাবাসীকে এমনভাবে পেলেন যে, তারা একদিন সাওম পালন করে— অর্থাৎ সে দিনটি হল আশুরার দিন। তারা বলল, এটি একটি মহান দিবস। এ এমন দিন, যে দিনে আল্লাহ মূসা (আঃ)-কে নাজাত দিয়েছিলেন এবং ফিরআউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছিলেন। অতঃপর মূসা (আঃ) শুকরিয়া হিসেবে এদিন সাওম পালন করেছেন।তখন নবী (ﷺ) বললেন, “তাদের তুলনায় আমি হলাম মূসা (আঃ)–এর অধিক নিকটবর্তী।” কাজেই তিনি নিজেও এদিন সাওম পালন করেছেন এবং এদিন সাওম পালনের নির্দেশ দিয়েছেন।