আম্বিয়া কিরাম (আঃ)

৬০/৮. অধ্যায়ঃ

মহান আল্লাহর বাণীঃ আর আল্লাহ ইবরাহীম (আঃ)-কে বন্ধুরূপে গ্রহণ করেছেন-- (আন-নিসা ১২৫)।

وَقَوْلُهُ ﴿إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِلَّهِ﴾ (النحل : ١٢٠) وَقَوْلُهُ ﴿إِنَّ إِبْرَاهِيمَ لَأَوَّاهٌ حَلِيمٌ﴾ (التوبة : ١١٤) وَقَالَ أَبُو مَيْسَرَةَ الرَّحِيمُ بِلِسَانِ الحَبَشَةِমহান আল্লাহর বাণী: নিশ্চয়ই ইবরাহীম ছিলেন এক উম্মাত, আল্লাহর অনুগত (আন-নাহল: ১২০)। মহান আল্লাহর বাণী: নিশ্চয়ই ইবরাহীম নরম হৃদয় ও সহনশীল (আত-তাওবা: ১১৪)। আর আবূ মাইসারা (রহ.) বলেন, হাবশী ভাষায় اواه শব্দটি رَحِيمٌ অর্থে ব্যবহৃত হয়।"

সহিহ বুখারী

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَوِ ابْنُ سَلاَمٍ عَنْهُ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أُمِّ شَرِيكٍ ـ رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلِ الْوَزَغِ وَقَالَ ‏ "‏ كَانَ يَنْفُخُ عَلَى إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ ‏"‏‏

বর্ণনাকারী উম্মু শারীক (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) গিরগিটি মেরে ফেলার নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন, ওটা ইবরাহিম (আঃ) যে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন, তাতে এ গিরগিটি ফুঁ দিয়েছিল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18