আম্বিয়া কিরাম (আঃ)

৬০/৩. অধ্যায়ঃ

মহান আল্লাহর বাণীঃ ‘আর আমি নূহকে তার জাতির নিকট প্রেরণ করেছিলাম’- (হুদঃ ২৫)।

قَالَ ابْنُ عَبَّاسٍ ﴿بَادِيَ الرَّأْيِ﴾ (هود : ٢٧) مَا ظَهَرَ لَنَا ﴿أَقْلِعِي﴾ (هود : ٤٤) أَمْسِكِي ﴿وَفَارَ التَّنُّورُ﴾ (هود : ٤٠) نَبَعَ الْمَاءُ وَقَالَ عِكْرِمَةُ وَجْهُ الْأَرْضِ وَقَالَ مُجَاهِدٌ ﴿الْجُودِيِّ﴾ (هود : ٤٤) جَبَلٌ بِالْجَزِيرَةِ ﴿دَأْبِ﴾ (المؤمن : ٣١) مِثْلُ حَالُইবন ‘আব্বাস (রা.) বলেন, بَادِيَ الرَّأْيِ এর অর্থ যা আমাদের সামনে প্রকাশ পেয়েছে। أَقْلِعِي তুমি থেমে যাও। وَفَارَ التَّنُّورُ পানি সবেগে উত্থিত হল। আর ‘ইকরিমা (রহ.) বলেন, التَّنُّورُ অর্থ ভূপৃষ্ঠ। আর মুজাহিদ (রহ.) বলেন, الْجُودِيِّ জাজিরার একটি পাহাড়। دَأْبِ অবস্থা।قَوْلُ اللهِ تَعَالَى ﴿إِنَّا أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ أَنْ أَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ﴾ (نوح : ١) إِلَى آخِرِ السُّورَةِ ﴿وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ نُوحٍ إِذْ قَالَ لِقَوْمِهِ يَقَوْمِ إِنْ كَانَ كَبُرَ عَلَيْكُمْ مَقَامِي وَتَذْكِيرِي بِآيَتِ اللهِ﴾ إِلَى قَوْلِهِ ﴿مِنَ الْمُسْلِمِينَ﴾ (يونس : ٧١-٧٢)মহান আল্লাহর বাণী: “আমি নূহকে তার জাতির নিকট প্রেরণ করেছিলাম” (নূহ: ১) ...... সূরার শেষ পর্যন্ত। “আর তাদেরকে শুনিয়ে দাও নূহের অবস্থা-যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে নসীহত করা ভারী বলে মনে হয়ে থাকে ...... আমি আনুগত্য অবলম্বন করি।” (ইউনূস: ৭১-৭২)"

সহিহ বুখারী

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيِّ بْنِ نَصْرٍ، أَخْبَرَنَا أَبُو أَحْمَدَ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَرَأَ ‏{‏فَهَلْ مِنْ مُدَّكِرٍ‏}‏ مِثْلَ قِرَاءَةِ الْعَامَّةِ‏.‏

বর্ণনাকারী ‘আবদুল্লাহ (ইবনু মাস’ঊদ) (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) সকল কারীদের কিরাতের মত فَهَلْ مِنْ مُدَّكِرٍ তিলাওয়াত করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18