সৃষ্টির সূচনা

৫৯/১৬. অধ্যায়ঃ

হারামে হত্যাযোগ্য পাঁচ প্রকারের অনিষ্টকারী প্রাণী।

-

সহিহ বুখারী

حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَارٍ فَنَزَلَتْ ‏{‏وَالْمُرْسَلاَتِ عُرْفًا‏}‏ فَإِنَّا لَنَتَلَقَّاهَا مِنْ فِيهِ، إِذْ خَرَجَتْ حَيَّةٌ مِنْ جُحْرِهَا فَابْتَدَرْنَاهَا لِنَقْتُلَهَا، فَسَبَقَتْنَا فَدَخَلَتْ جُحْرَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وُقِيَتْ شَرَّكُمْ، كَمَا وُقِيتُمْ شَرَّهَا ‏"‏‏.‏ وَعَنْ إِسْرَائِيلَ عَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ مِثْلَهُ قَالَ وَإِنَّا لَنَتَلَقَّاهَا مِنْ فِيهِ رَطْبَةً‏.‏ وَتَابَعَهُ أَبُو عَوَانَةَ عَنْ مُغِيرَةَ‏.‏ وَقَالَ حَفْصٌ وَأَبُو مُعَاوِيَةَ وَسُلَيْمَانُ بْنُ قَرْمٍ عَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الأَسْوَدِ عَنْ عَبْدِ اللَّهِ‏.‏

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইব্‌নু মাস’ঊদ (রাঃ)

আমরা আল্লাহর রসূল (ﷺ)-এর সঙ্গে এক গুহায় ছিলাম। তখন ওয়াল ‘‘মুরসালাতি গারকা’’ সূরাটি অবতীর্ণ হয়। আমরা আল্লাহর রসূল (ﷺ)-এর মুখ হতে সূরাটি শিখে নিচ্ছিলাম। এমন সময় একটা সাপ বেরিয়ে এল তার গর্ত হতে। আমরা তাকে মারার জন্য দৌঁড়ে যাই। কিন্তু সে আমাদের আগেই গিয়ে গর্তে ঢুকে পড়ে। তখন আল্লাহর রসূল (ﷺ) বললেন, সে তোমাদের অনিষ্ট হতে যেমন রক্ষা পেয়েছে, তোমরাও তেমন তার অনিষ্ট হতে বেঁচে গেছ।ইসরাঈল (রহঃ), আ'মাশ, ইব্রাহীম, আলকামা (রহঃ) ও আবদুল্লাহ (রাঃ) হতে এ রকমই বর্ণনা করেছেন। রাবী আবদুল্লাহ (রাঃ) বলেছেন, আমরা সূরাটি তাঁর মুখ হতে বের হবার সঙ্গে সঙ্গেই শিখে নিচ্ছিলাম। আবূ আওয়ানাহ মুগীরা (রাঃ) হতে এভাবেই বর্ণনা করেছেন। আর হাফস, আবূ মু'আবিয়া ও সুলাইমান ইবন কারম, আ'মাশ, ইব্রাহীম, আসওয়াদ (রহঃ) ও আবদুল্লাহ (রাঃ) হতে অনুরূপই বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18