খুমুস (এক পঞ্চমাংশ)

৫৭/১৯. অধ্যায়ঃ

নবী (ﷺ) ইসলামের দিকে যাদের মন আকৃষ্ট করতে চাইতেন তাদেরকে ও অন্যদেরকে খুমুস বা তদ্রূপ মাল থেকে দান করতেন।

رَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ عَنِ النَّبِيِّ ﷺএ বিষয়ে ‘আবদুল্লাহ ইবনে যায়দ (রা.) নবী (ﷺ)-এর নিকট হতে হাদীস বর্ণনা করেছেন।"

সহিহ বুখারী

حَدَّثَنِي أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، أَجْلَى الْيَهُودَ وَالنَّصَارَى مِنْ أَرْضِ الْحِجَازِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا ظَهَرَ عَلَى أَهْلِ خَيْبَرَ أَرَادَ أَنْ يُخْرِجَ الْيَهُودَ مِنْهَا، وَكَانَتِ الأَرْضُ لَمَّا ظَهَرَ عَلَيْهَا لِلْيَهُودِ وَلِلرَّسُولِ وَلِلْمُسْلِمِينَ، فَسَأَلَ الْيَهُودُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَتْرُكَهُمْ عَلَى أَنْ يَكْفُوا الْعَمَلَ، وَلَهُمْ نِصْفُ الثَّمَرِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ نُقِرُّكُمْ عَلَى ذَلِكَ مَا شِئْنَا ‏"‏‏.‏ فَأُقِرُّوا حَتَّى أَجْلاَهُمْ عُمَرُ فِي إِمَارَتِهِ إِلَى تَيْمَاءَ وَأَرِيحَا‏.‏

বর্ণনাকারী ‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর (রাঃ)

উমর ইবন খত্তাব (রাঃ) ইহুদি ও খ্রিস্টানদেরকে হিজাজ এলাকা থেকে নির্বাসিত করেন। আর আল্লাহর রসূল (ﷺ) যখন খায়বার জয় করেন, তখন তিনিও ইহুদিদের সেখান থেকে বের করে দিতে চেয়েছিলেন। আর সে জমিন বিজিত হবার পর আল্লাহ, রসূলুল্লাহ (ﷺ) ও মুসলিমদের অধিকারে এসে গিয়েছিল।তখন ইহুদিরা আল্লাহর রসূল (ﷺ)-এর নিকট নিবেদন করল, যেন তিনি তাদেরকে এখানে এ শর্তে থাকার অনুমতি দেন যে, তারা কৃষি কাজ করবে এবং তাদের জন্য অর্ধেক ফসল থাকবে। তখন আল্লাহর রসূল (ﷺ) বলেছিলেন, যতদিন আমাদের ইচ্ছা তোমাদের এ শর্তে থাকার অনুমতি দিলাম। তারা এভাবে থেকেই গেল। অবশেষে উমর (রাঃ) তাঁর শাসনকালে তাদের তায়মা ও আরিহা নামক স্থানের দিকে নির্বাসিত করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18