ঈমান

২/২৩. অধ্যায়ঃ

“মু’মিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মাঝে ফয়সালা করে দেবে।” (সূরা আল-হুজরাত ৪৯/৯)

فَسَمَّاهُمُ الْمُؤْمِنِينَ.(সংঘর্ষের পাপে লিপ্ত হওয়া সত্ত্বেও) তাদের তিনি মুমিন বলে আখ্যায়িত করেছেন।

সহিহ বুখারী

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، وَيُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنِ الأَحْنَفِ بْنِ قَيْسٍ، قَالَ ذَهَبْتُ لأَنْصُرَ هَذَا الرَّجُلَ، فَلَقِيَنِي أَبُو بَكْرَةَ فَقَالَ أَيْنَ تُرِيدُ قُلْتُ أَنْصُرُ هَذَا الرَّجُلَ‏.‏ قَالَ ارْجِعْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ ‏"‏‏.‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْقَاتِلُ فَمَا بَالُ الْمَقْتُولِ قَالَ ‏"‏ إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ

বর্ণনাকারী আহনাফ ইব্‌নু কায়স (রহঃ)

আমি (সিফফিনের যুদ্ধে) এক ব্যক্তিকে [আলি (রাঃ)-কে] সাহায্য করতে যাচ্ছিলাম। আবু বাকরাহ (রাঃ)-এর সঙ্গে আমার দেখা হলে তিনি বললেন: “তুমি কোথায় যাচ্ছ?” আমি বললাম, “আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি।” তিনি বললেন: “ফিরে যাও। কারণ আমি আল্লাহর রসূল (ﷺ)-কে বলতে শুনেছি যে, দুইজন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামে যাবে।” আমি বললাম, “হে আল্লাহর রসূল! এ হত্যাকারী (তো অপরাধী), কিন্তু নিহত ব্যক্তির কী অপরাধ?” তিনি বললেন, (নিশ্চয়ই) সেও তার সাথীকে হত্যা করার জন্য উদগ্রীব ছিল।

(৬৮৭৫, ৭০৮৩; মুসলিম ৫২/৪ হাঃ ২৮৮৮, আহমাদ ২০৪৪৬) (আধুনিক প্রকাশনীঃ ২৯, ইসলামী ফাউন্ডেশনঃ ২৯)

হাদিস নং
৩১
অধ্যায়
ঈমান
অধ্যায়
“মু’মিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মাঝে ফয়সালা করে দেবে।” (সূরা আল-হুজরাত ৪৯/৯)
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18