খুমুস (এক পঞ্চমাংশ)
৫৭/৩. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর ওফাতের পর তাঁর স্ত্রীগণের ব্যয় নির্বাহ।
সহিহ বুখারী
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ الْحَارِثِ، قَالَ مَا تَرَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلاَّ سِلاَحَهُ وَبَغْلَتَهُ الْبَيْضَاءَ، وَأَرْضًا تَرَكَهَا صَدَقَةً.
বর্ণনাকারী ‘আম্র ইব্নু হারিস (রাঃ)
“নবী (ﷺ) তাঁর যুদ্ধাস্ত্র, সাদা খচ্চর ও কিছু জমিন ছাড়া কিছুই রেখে যাননি এবং তাও তিনি সদকা হিসেবে রেখে গেছেন।”