হায়েজ
৬/১১. অধ্যায়ঃ
মুস্তাহাযা'র ইতিকাফ।
সহিহ বুখারী
حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اعْتَكَفَ مَعَهُ بَعْضُ نِسَائِهِ وَهْىَ مُسْتَحَاضَةٌ تَرَى الدَّمَ، فَرُبَّمَا وَضَعَتِ الطَّسْتَ تَحْتَهَا مِنَ الدَّمِ. وَزَعَمَ أَنَّ عَائِشَةَ رَأَتْ مَاءَ الْعُصْفُرِ فَقَالَتْ كَأَنَّ هَذَا شَىْءٌ كَانَتْ فُلاَنَةُ تَجِدُهُ.
বর্ণনাকারী ‘আয়িশা (রাঃ)
নবী (ﷺ)-এর সঙ্গে তাঁর কোন এক স্ত্রী ইস্তিহাযার অবস্থায় ইতিকাফ করেন। তিনি রক্ত দেখতেন এবং স্রাবের কারণে প্রায়ই তাঁর নিচে একটি পাত্র রাখতেন। রাবী বলেনঃ আয়িশা (রাঃ) হলুদ রঙের পানি দেখে বলেছেন, এ যেন আল্লাহর রসূল (ﷺ)-এর অমুক স্ত্রীর ইসতিহাযার রক্ত।
(৩১০, ৩১১, ২০৩৭ দ্রষ্টব্য) (আধুনিক প্রকাশনীঃ ২৯৮,ইসলামী ফাউন্ডেশনঃ ৩০৩)