জিহাদ
৫৬/১৮৮. অধ্যায়ঃ
যে ব্যক্তি ফারসি কিংবা কোন অনারবী ভাষায় কথা বলে।
সহিহ বুখারী
حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللهِ عَنْ خَالِدِ بْنِ سَعِيْدٍ عَنْ أَبِيْهِ عَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدِ بْنِ سَعِيْدٍ قَالَتْ أَتَيْتُ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم مَعَ أَبِيْ وَعَلَيَّ قَمِيْصٌ أَصْفَرُ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم سَنَهْ سَنَهْ قَالَ عَبْدُ اللهِ وَهِيَ بِالْحَبَشِيَّةِ حَسَنَةٌ قَالَتْ فَذَهَبْتُ أَلْعَبُ بِخَاتَمِ النُّبُوَّةِ فَزَبَرَنِيْ أَبِيْ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم دَعْهَا ثُمَّ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم أَبْلِيْ وَأَخْلِقِيْ ثُمَّ أَبْلِيْ وَأَخْلِقِيْ ثُمَّ أَبْلِيْ وَأَخْلِقِيْ قَالَ عَبْدُ اللهِ فَبَقِيَتْ حَتَّى ذَكَرَ
বর্ণনাকারী উম্মু খালিদ বিনতে খালিদ ইব্নু সা’ঈদ (রাঃ)
আমি আমার পিতার সঙ্গে হলুদ বর্ণের জামা পরে আল্লাহর রসূল (ﷺ)-এর নিকট আসলাম। আল্লাহর রসূল (ﷺ) বললেন, সান্না-সান্না। আবদুল্লাহ (রহঃ) বলেন, হাবশি ভাষায় তা ‘সুন্দর’ অর্থ বুঝায়।উম্মু খালিদ (রাঃ) বলেন, অতঃপর আমি তাঁর মোহরে নবুওয়্যতের স্থান নিয়ে কৌতুক করতে লাগলাম। আমার পিতা আমাকে ধমক দিলেন। আল্লাহর রসূল (ﷺ) বললেন, ছোট মেয়ে তাকে করতে দাও। অতঃপর আল্লাহর রসূল (ﷺ) আমাকে বললেন, এ কাপড় পর আর পুরানো কর, আবার পর, পুরানো কর, আবার পর, পুরানো কর।আবদুল্লাহ (ইব্নু মুবারক) (রহঃ) বলেন, উম্মু খালিদ (রাঃ) যতদিন জীবিত থাকেন, তাঁর আলোচনা চলতে থাকে।