জিহাদ
৫৬/১৮৭. অধ্যায়ঃ
মুশরিকরা মুসলিমের মালামাল লুণ্ঠন করে নিলে মুসলিমদের তা প্রাপ্ত হওয়া।
সহিহ বুখারী
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللهِ قَالَ أَخْبَرَنِيْ نَافِعٌ أَنَّ عَبْدًا لِّابْنِ عُمَرَ أَبَقَ فَلَحِقَ بِالرُّومِ فَظَهَرَ عَلَيْهِ خَالِدُ بْنُ الْوَلِيْدِ فَرَدَّهُ عَلَى عَبْدِ اللهِ وَأَنَّ فَرَسًا ِلاِبْنِ عُمَرَ عَارَ فَلَحِقَ بِالرُّومِ فَظَهَرَ عَلَيْهِ فَرَدُّوْهُ عَلَى عَبْدِ اللهِ قَالَ أَبُوْ عَبْد اللهِ عَارَ مُشْتَقٌّ مِنْ الْعَيْرِ وَهُوَ حِمَارُ وَحْشٍ أَيْ هَرَبَ
বর্ণনাকারী নাফি’ (রহঃ)
ইবনু উমর (রাঃ)-এর একটি গোলাম পালিয়ে গিয়ে রোমের মুশরিকদের সঙ্গে মিলিত হয়। অতঃপর খালিদ ইবনু ওয়ালিদ (রাঃ) রোম জয় করেন। তখন তিনি সে গোলামটি আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-কে ফেরত দিয়ে দেন। আর আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-এর একটি ঘোড়া ছুটে গিয়ে রোমে পৌঁছে যায়। অতঃপর উক্ত এলাকা মুসলিমদের দখলে আসলে তারা ঘোড়াটি ইবনু উমর (রাঃ)-কে ফেরত দিয়ে দেন। আবু আবদুল্লাহ (রাঃ) বলেন, عَارَ শব্দটি العير হতে উদগত। আর তা হল বন্য গাধা। عَارَ -এর অর্থ هَرَبَ অর্থাৎ পলায়ন করেছে।