জিহাদ
৫৬/১৩৪. অধ্যায়ঃ
মুসাফিরের জন্য তা-ই লিখিত হবে, যা স্বীয় আবাসে আমল করত।
সহিহ বুখারী
حَدَّثَنَا مَطَرُ بْنُ الْفَضْلِ حَدَّثَنَا يَزِيْدُ بْنُ هَارُوْنَ حَدَّثَنَا الْعَوَّامُ حَدَّثَنَا إِبْرَاهِيْمُ أَبُوْ إِسْمَاعِيْلَ السَّكْسَكِيُّ قَالَ سَمِعْتُ أَبَا بُرْدَةَ وَاصْطَحَبَ هُوَ وَيَزِيْدُ بْنُ أَبِيْ كَبْشَةَ فِيْ سَفَرٍ فَكَانَ يَزِيْدُ يَصُومُ فِي السَّفَرِ فَقَالَ لَهُ أَبُوْ بُرْدَةَ سَمِعْتُ أَبَا مُوسَى مِرَارًا يَقُوْلُ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم إِذَا مَرِضَ الْعَبْدُ أَوْ سَافَرَ كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيْمًا صَحِيْحًا
বর্ণনাকারী আবু ইসমাঈল আসসাক্সাকী
আবু বুরদা-কে বলতে শুনেছি, তিনি এবং ইয়াজিদ ইবন আবু কাবশা (রাঃ) সফরে ছিলেন। আর ইয়াজিদ (রাঃ) মুসাফির অবস্থায় রোজা রাখতেন। আবু বুরদা (রাঃ) তাঁকে বললেন, আমি আবু মুসা আশ'আরী (রাঃ)-কে একাধিকবার বলতে শুনেছি, তিনি বলেন, আল্লাহর রসূল (ﷺ) বলেছেন, যখন বান্দা পীড়িত হয় কিংবা সফরে থাকে, তখন তাঁর জন্য তা-ই লেখা হয়, যা সে সুস্থ অবস্থায় আমল করত।