জিহাদ
৫৬/৯৮. অধ্যায়ঃ
মুশরিকদের পরাজিত ও প্রকম্পিত করার দোয়া।
সহিহ বুখারী
حَدَّثَنَا قَبِيْصَةُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ ابْنِ ذَكْوَانَ عَنْ الأَعْرَجِ عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدْعُوْ فِي الْقُنُوْتِ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيْدَ بْنَ الْوَلِيْدِ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِيْ رَبِيْعَةَ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِيْنَ مِنْ الْمُؤْمِنِيْنَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ سِنِيْنَ كَسِنِيْ يُوسُفَ
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
নবী (ﷺ) কুনূতে নাজিলা এই দোয়া করতেন, ‘হে আল্লাহ! আপনি সালামা ইবন হিশামকে নাজাত দিন। হে আল্লাহ! ওয়ালিদ ইবন ওয়ালিদকে নাজাত দিন। হে আল্লাহ! আয়্যাশ ইবন আবী রবিয়াকে নাজাত দিন। হে আল্লাহ! দুর্বল মুমিনদের নাজাত দিন। হে আল্লাহ! মুযার গোত্রকে সমূলে উৎপাটিত করুন। হে আল্লাহ! কাফিরদের উপর ইউসুফ (আঃ)-এর সময়ের দুর্ভিক্ষের মত দুর্ভিক্ষ নাজিল করুন।’