জিহাদ
৫৬/৫৯. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর উষ্ট্রী প্রসঙ্গে।
সহিহ বুখারী
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم نَاقَةٌ تُسَمَّى الْعَضْبَاءَ لاَ تُسْبَقُ ـ قَالَ حُمَيْدٌ أَوْ لاَ تَكَادُ تُسْبَقُ ـ فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ فَسَبَقَهَا، فَشَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ، حَتَّى عَرَفَهُ فَقَالَ " حَقٌّ عَلَى اللَّهِ أَنْ لاَ يَرْتَفِعَ شَىْءٌ مِنَ الدُّنْيَا إِلاَّ وَضَعَهُ ". طَوَّلَهُ مُوسَى عَنْ حَمَّادٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
বর্ণনাকারী আনাস (রাঃ)
আল্লাহর রসূল (ﷺ)-এর ‘আযবা’ নামের একটি উট ছিল। কোন উট তার আগে যেতে পারত না। হুমাইদ (রহঃ) বলেন, কোন উট তার আগে যেতে সক্ষম হতো না।একদা এক বেদুঈন একটি জোয়ান উটে চড়ে আসল এবং আযবার আগে চলে গেল। এতে মুসলিমদের মনে কষ্ট হল। এমনকি নবী (ﷺ)-ও তা বুঝতে পারলেন। তখন তিনি বললেন, “আল্লাহর নিয়ম এই যে, দুনিয়ার সবকিছুরই উত্থানের পর পতন আছে।”