ওসিয়াত
৫৫/২৬. অধ্যায়ঃ
যখন কেউ কোন জমি ওয়াকফ করে এবং তার সীমা বর্ণনা না করে তা বৈধ। সদকাও তদ্রূপ।
সহিহ বুখারী
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، أَخْبَرَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ رَجُلاً، قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ أُمَّهُ تُوُفِّيَتْ أَيَنْفَعُهَا إِنْ تَصَدَّقْتُ عَنْهَا قَالَ " نَعَمْ ". قَالَ فَإِنَّ لِي مِخْرَافًا وَأُشْهِدُكَ أَنِّي قَدْ تَصَدَّقْتُ عَنْهَا.
বর্ণনাকারী ইব্নু ‘আব্বাস (রাঃ)
এক সাহাবী আল্লাহর রসূল (ﷺ)-কে বললেন যে, তাঁর মা মারা গেছেন। তাঁর পক্ষ থেকে যদি আমি সদকা করি তাহলে তা কি তাঁর উপকারে আসবে? তিনি বললেন, হ্যাঁ। সাহাবী বললেন, আমার একটি বাগান আছে, আপনাকে সাক্ষী রেখে আমি তার পক্ষ থেকে সদকা করলাম।