ওসিয়াত
৫৫/১২. অধ্যায়ঃ
ওয়াকফকারী তার ওয়াকফ দ্বারা উপকার গ্রহণ করতে পারে কি?
وَقَدْ اشْتَرَطَ عُمَرُ ؓ لَا جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهُ أَنْ يَأْكُلَ مِنْهَا وَقَدْ يَلِي الْوَاقِفُ وَغَيْرُهُ وَكَذَلِكَ كُلُّ مَنْ جَعَلَ بَدَنَةً أَوْ شَيْئًا لِلَّهِ فَلَهُ أَنْ يَنْتَفِعَ بِهَا كَمَا يَنْتَفِعُ غَيْرُهُ وَإِنْ لَمْ يَشْتَرِطْ‘উমার (রা.) শর্তারোপ করেছিলেন, যে ব্যক্তি ওয়াকফের মুতাওয়ল্লী হবে, তার জন্য তা থেকে কিছু খাওয়াতে কোনো দোষ নেই। ওয়াকফকারী নিজেও মুতাওয়ল্লী হতে পারে, আর অন্য কেউও হতে পারে। অনুরূপ যে ব্যক্তি উট বা অন্য কিছু আল্লাহর নামে উৎসর্গ করে তার জন্যও তা থেকে নিজে উপকৃত হওয়া বৈধ, যেমন অন্যদের জন্য তা থেকে উপকৃত হওয়া বৈধ, শর্তারোপ না করলেও।"
সহিহ বুখারী
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً، فَقَالَ لَهُ " ارْكَبْهَا ". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ " ارْكَبْهَا، وَيْلَكَ، أَوْ وَيْحَكَ ".
বর্ণনাকারী আনাস (রাঃ)
নবী (ﷺ) একদা দেখতে পেলেন যে, এক ব্যক্তি কুরবানির উট হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহর রসূল (ﷺ) ব্যক্তিটিকে বললেন, এর উপর সওয়ার হও। সে বলল, হে আল্লাহর রসূল! এটি তো কুরবানির উট। আল্লাহর রসূল (ﷺ) তৃতীয়বার বা চতুর্থবার তাকে বললেন, তার উপর সওয়ার হয়ে যাও, দুর্ভোগ তোমার জন্য কিংবা বললেন, তোমার জন্য আফসোস।