হিবা ও তার ফজিলত এবং এর প্রতি উৎসাহ প্রদান
৫১/২৬. অধ্যায়ঃ
উষ্ট্রারোহীকে সেই উষ্ট্রটি দান করা হলে তা বৈধ।
সহিহ বুখারী
وَقَالَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، وَكُنْتُ عَلَى بَكْرٍ صَعْبٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعُمَرَ " بِعْنِيهِ ". فَابْتَاعَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " هُوَ لَكَ يَا عَبْدَ اللَّهِ ".
বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)
আমরা নবী (ﷺ)-এর সঙ্গে এক সফরে ছিলাম আর আমি (আমার পিতার) একটি বেয়াড়া উটের উপর সাওয়ার ছিলাম। তখন নবী (ﷺ) উমর (রাঃ)-কে বললেন, এটা আমার নিকট বেচে দাও। তিনি তা বেচে দিলেন। অতঃপর নবী (ﷺ) তাকে বললেন, হে আব্দুল্লাহ, এটা তোমার।