হিবা ও তার ফজিলত এবং এর প্রতি উৎসাহ প্রদান

৫১/১৫. অধ্যায়ঃ

স্বামী আছে এমন নারীর স্বামী ব্যতীত অন্যের জন্য হিবা করা বা দাস মুক্ত করা। নির্বোধ না হলে বৈধ, নির্বোধ হলে অবৈধ।

قَالَ اللهُ تَعَالَى ﴿وَلَا تُؤْتُوا السُّفَهَاءَ أَمْوَالَكُمُ﴾ (النساء : ٥)আল্লাহ তা‘আলা বলেন: নির্বোধদের হাতে তোমরা নিজেদের সম্পদ তুলে দিও না। (আলে ‘ইমরান: ৫)"

সহিহ বুখারী

حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَسْمَاءَ ـ رضى الله عنها ـ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لِي مَالٌ إِلاَّ مَا أَدْخَلَ عَلَىَّ الزُّبَيْرُ فَأَتَصَدَّقُ‏.‏ قَالَ ‏ "‏ تَصَدَّقِي، وَلاَ تُوعِي فَيُوعَى عَلَيْكِ ‏"‏‏.‏

বর্ণনাকারী আসমা (রাঃ)

আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! যুবাইর (রাঃ) আমার নিকট যে সম্পদ রাখেন, সেগুলো ছাড়া আমার নিজের কোনো সম্পদ নেই। এমতাবস্থায় আমি কি সদকা করব? তিনি বললেন, হ্যাঁ সদকা করতে পার। লুকিয়ে রাখো না। তাহলে তোমার ব্যাপারে লুকিয়ে রাখা হবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18