হিবা ও তার ফজিলত এবং এর প্রতি উৎসাহ প্রদান
৫১/৭. অধ্যায়ঃ
হাদিয়া গ্রহণ করা
সহিহ বুখারী
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِلَحْمٍ فَقِيلَ تُصُدِّقَ عَلَى بَرِيرَةَ قَالَ " هُوَ لَهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ ".
বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)
নবী (ﷺ)-এর খিদমতে কিছু গোশত আনা হল। তখন বলা হল যে, এটা আসলে বরীরার নিকট সদকারূপে এসেছিল। তখন তিনি বললেন, এটা তার জন্য সদকা আর আমাদের জন্য হাদিয়া।