জুলুম ও কিসাস
৪৬/১৩. অধ্যায়ঃ
কোন ব্যক্তি কারো জমির কিছু অংশ ছিনিয়ে নেয় অথবা যুলুম করে নিয়ে নেয় তার গুনাহ।
সহিহ বুখারী
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي طَلْحَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَمْرِو بْنِ سَهْلٍ، أَخْبَرَهُ أَنَّ سَعِيدَ بْنَ زَيْدٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شَيْئًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ ".
বর্ণনাকারী সাঈদ ইবনু যায়দ (রাঃ)
আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি কারো জমির অংশ যুলুম করে কেড়ে নেয়, কেয়ামতের দিন এর সাত তবক জমিন তার গলায় লটকিয়ে দেয়া হবে।