ক্রয়-বিক্রয়
৩৪/১০৫. অধ্যায়ঃ
মদের ব্যবসা হারাম
وَقَالَ جَابِرٌ رَضِيَ اللهُ عَنْهُ حَرَّمَ النَّبِيُّ ﷺ بَيْعَ الْخَمْرِজাবির (রা.) বলেন, নবী (ﷺ) মদ বিক্রয় করা হারাম করেছেন।"
সহিহ বুখারী
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ لَمَّا نَزَلَتْ آيَاتُ سُورَةِ الْبَقَرَةِ عَنْ آخِرِهَا خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " حُرِّمَتِ التِّجَارَةُ فِي الْخَمْرِ ".
বর্ণনাকারী ‘আয়িশা (রাঃ)
যখন সূরা আল-বাকারার শেষ আয়াতগুলো নাজিল হলো, তখন নবী (ﷺ) বের হয়ে বললেন, শরাবের ব্যবসা হারাম করা হয়েছে।