ক্রয়-বিক্রয়

৩৪/৫৩. অধ্যায়ঃ

নবী (ﷺ) সা’ ও মুদ-এ (দুইটি নির্দিষ্ট পরিমাপ) বরকত বা কল্যাণ কামনা সম্পর্কে।

فِيهِ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ النَّبِيِّ ﷺএ প্রসঙ্গে ‘আয়িশা (রা.) সূত্রে নবী (ﷺ) হতে হাদীস বর্ণিত রয়েছে।"

সহিহ বুখারী

حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ الأَنْصَارِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏ "‏ أَنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ، وَدَعَا لَهَا، وَحَرَّمْتُ الْمَدِينَةَ كَمَا حَرَّمَ إِبْرَاهِيمُ مَكَّةَ، وَدَعَوْتُ لَهَا فِي مُدِّهَا وَصَاعِهَا، مِثْلَ مَا دَعَا إِبْرَاهِيمُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ لِمَكَّةَ ‏"‏‏.‏

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ)

নবী (ﷺ) বলেন, ইবরাহিম (আঃ) মক্কাকে হারাম ঘোষণা করেছেন ও তার জন্য দোয়া করেছেন। আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি, যেমন ইবরাহিম (আঃ) মক্কাকে হারাম ঘোষণা করেছেন এবং আমি মদিনার মুদ ও সা এর জন্য দোয়া করেছি। যেমন ইবরাহিম (আঃ) মক্কার জন্য দোয়া করেছিলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18