ক্রয়-বিক্রয়
৩৪/৫১. অধ্যায়ঃ
ওজন করার পারিশ্রমিক প্রদানের দায়িত্ব বিক্রেতা বা দ্রব্য প্রদানকারীর উপর।
لِقَوْلِ اللَّهِ تَعَالَى ﴿وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ﴾ يَعْنِي كَالُوا لَهُمْ وَوَزَنُوا لَهُمْ كَقَوْلِهِ ﴿يَسْمَعُونَكُمْ﴾ يَسْمَعُونَ لَكُمْوَقَالَ النَّبِيُّ ﷺ اكْتَالُوا حَتَّى تَسْتَوْفُوا وَيُذْكَرُ عَنْ عُثْمَانَ ؓ أَنَّ النَّبِيُّ ﷺ قَالَ لَهُ إِذَا بِعْتَ فَكِلْ وَإِذَا ابْتَعْتَ فَاكْتَلْআল্লাহ তা‘আলার বাণী: “যখন তারা লোকদের মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়” (মুতাফফিফীন (৮৩) : ৩)। এখানে ﴿يَسْمَعُونَكُمْ﴾ অর্থাৎ كَالُوا لَهُمْ এবং وَزَنُوهُمْ অর্থাৎ وَزَنُوا لَهُمْ যেমন বলা হয় ﴿يَسْمَعُونَكُمْ﴾ অর্থাৎ يَسْمَعُونَ لَكُمْ ।নবী (ﷺ) বলেছেন, ঠিকভাবে মেপে নিবে। উসমান (রা.) হতে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁকে বলেছেন, যখন তুমি বিক্রি করবে তখন মেপে দিবে আর যখন ক্রয় করবে তখন মেপে নিবে।"
সহিহ বুখারী
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِيعُهُ حَتَّى يَسْتَوْفِيَهُ ".
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ)
আল্লাহর রসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি খাদ্য ক্রয় করবে, সে তা পুরোপুরি আয়ত্তে না এনে বিক্রি করবে না।