ক্রয়-বিক্রয়
৩৪/৪৯. অধ্যায়ঃ
বাজার বা ব্যবসা কেন্দ্র সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ قُلْتُ هَلْ مِنْ سُوقٍ فِيهِ تِجَارَةٌ قَالَ سُوقُ قَيْنُقَاعَ وَقَالَ أَنَسٌ قَالَ عَبْدُ الرَّحْمَنِ دُلُّونِي عَلَى السُّوقِ وَقَالَ عُمَرُ أَلْهَانِي الصَّفْقُ بِالْأَسْوَاقِ‘আবদুর রহমান ইবন আউফ (রা.) বলেন, আমরা মদীনায় আগমনের পর জিজ্ঞেস করলাম, এমন কোনো বাজার আছে কি, যেখানে ব্যবসা-বাণিজ্য হয়? সে বলল, কাইনুকার বাজার আছে। আনাস (রা.) বলেন, ‘আবদুর রহমান (রা.) বললেন, আমাকে বাজারের রাস্তা দেখিয়ে দাও। ‘উমার (রা.) বলেন, আমাকে বাজারের কেনা বেচা গাফিল করে রেখেছে।"
সহিহ বুখারী
قَالَ وَحَدَّثَنَا ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُبَاعَ الطَّعَامُ إِذَا اشْتَرَاهُ حَتَّى يَسْتَوْفِيَهُ.
বর্ণনাকারী ইবনু ‘উমর (রাঃ)
রাবী (ইবনু মুনযির) বলেন, ইবনু উমর (রাঃ) আরো বর্ণনা করেছেন, নবী (ﷺ) পূর্ণভাবে অধিকারে আনার আগে ক্রয় করা পণ্য বিক্রয় করতে নিষেধ করেছেন।