ক্রয়-বিক্রয়

৩৪/১৪. অধ্যায়ঃ

নবী (ﷺ) কর্তৃক ধারে ক্রয় করা।

সহিহ বুখারী

حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ ذَكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ الرَّهْنَ فِي السَّلَمِ فَقَالَ حَدَّثَنِي الأَسْوَدُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ، وَرَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ‏.‏

বর্ণনাকারী আ’মাশ (রহঃ)

বাকিতে ক্রয়ের জন্য বন্ধক রাখা সম্পর্কে আমরা ইব্রাহীম (রহঃ)-এর কাছে আলোচনা করছিলাম। তখন তিনি বলেন, আসওয়াদ (রহঃ) আয়েশা (রাঃ) হতে আমার কাছে বর্ণনা করেন যে, নবী (ﷺ) জনৈক ইয়াহুদীর নিকট হতে নির্দিষ্ট মেয়াদে মূল্য পরিশোধের শর্তে খাদ্য ক্রয় করেন এবং তাঁর নিকট নিজের লোহার বর্ম বন্ধক রাখেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18