ওযু
৪/৫১. অধ্যায়ঃ
পবিত্র অবস্থায় উভয় পা (মোজায়) প্রবেশ করানো।
সহিহ বুখারী
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَأَهْوَيْتُ لأَنْزِعَ خُفَّيْهِ فَقَالَ " دَعْهُمَا، فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ ". فَمَسَحَ عَلَيْهِمَا.
বর্ণনাকারী মুগীরা (রাঃ)
আমি নবী (ﷺ)-এর সঙ্গে কোন এক সফরে ছিলাম। (ওজু করার সময়) আমি তাঁর মোজা দুটি খুলতে চাইলে তিনি বললেনঃ ওগুলো থাক, আমি পবিত্র অবস্থায় ওগুলো পরেছিলাম। (এই বলে) তিনি তার উপর মাসহ করলেন।
(১৮২) (আধুনিক প্রকাশনীঃ ২০০, ইসলামী ফাউন্ডেশনঃ ২০৬)