ক্রয়-বিক্রয়

৩৪/৩. অধ্যায়ঃ

মুতাশাবিহাত বা সন্দেহজনক বিষয়সমূহের বিশ্লেষণ।

وَقَالَ حَسَّانُ بْنُ أَبِي سِنَانٍ مَا رَأَيْتُ شَيْئًا أَهْوَنَ مِنَ الْوَرَعِ دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لاَ يَرِيبُكَহাসসান ইবন আবূ সিনান (রহ.) বলেন, আমি পরহেযগারী হতে বেশী সহজ কাজ দেখতে পাইনি। (তা হলো) যা তোমার কাছে সন্দেহযুক্ত মনে হয়, তা পরিত্যাগ করে সন্দেহমুক্ত কাজ কর।"

সহিহ বুখারী

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ ـ رضى الله عنه ـ أَنَّ امْرَأَةً، سَوْدَاءَ جَاءَتْ، فَزَعَمَتْ أَنَّهَا أَرْضَعَتْهُمَا، فَذَكَرَ لِلنَّبِيِّ فَأَعْرَضَ عَنْهُ، وَتَبَسَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏.‏ قَالَ ‏ "‏ كَيْفَ وَقَدْ قِيلَ ‏"‏‏.‏ وَقَدْ كَانَتْ تَحْتَهُ ابْنَةُ أَبِي إِهَابٍ التَّمِيمِيِّ‏.

বর্ণনাকারী উকবা ইবনু হারিস (রাঃ)

একজন কালো মেয়েলোক এসে দাবি করলো যে, সে তাদের উভয় (উকবা ও তার স্ত্রী)-কে দুধ পান করিয়েছে। তিনি এ কথা নবী (ﷺ)-এর নিকট বর্ণনা করলে নবী (ﷺ) তাঁর হতে মুখ ফিরিয়ে নিলেন এবং মুচকি হেসে বললেন, “কিভাবে? অথচ এমনটি বলা হয়ে গেছে।” তাঁর স্ত্রী ছিলেন আবু ইহাব তামীমীর মেয়ে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18