ইতিকাফ
৩৩/১৬. অধ্যায়ঃ
জাহিলিয়্যাতের যুগে ইতিকাফ করার নযর মেনে পরে ইসলাম গ্রহণ করা।
সহিহ বুখারী
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ ـ رضى الله عنه ـ نَذَرَ فِي الْجَاهِلِيَّةِ أَنْ يَعْتَكِفَ فِي الْمَسْجِدِ الْحَرَامِ ـ قَالَ أُرَاهُ قَالَ ـ لَيْلَةً قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَوْفِ بِنَذْرِكَ ".
বর্ণনাকারী ইব্নু ‘উমর (রাঃ)
উমর (রাঃ) জাহিলিয়্যাতের যুগে মসজিদে হারামে ইতিকাফ করার মানত করেছিলেন। (বর্ণনাকারী) বলেন, আমার মনে হয় তিনি এক রাতের কথা উল্লেখ করেছিলেন। আল্লাহর রসূল (ﷺ) তাঁকে বললেনঃ তোমার মানত পুরা কর।