ইতিকাফ
৩৩/১০. অধ্যায়ঃ
মুস্তাহাযা নারীর ইতিকাফ করা।
সহিহ বুখারী
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اعْتَكَفَتْ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم امْرَأَةٌ مِنْ أَزْوَاجِهِ مُسْتَحَاضَةٌ، فَكَانَتْ تَرَى الْحُمْرَةَ وَالصُّفْرَةَ، فَرُبَّمَا وَضَعْنَا الطَّسْتَ تَحْتَهَا وَهْىَ تُصَلِّي.
বর্ণনাকারী ‘আয়িশা (রাঃ)
আল্লাহর রসূল (ﷺ)-এর সঙ্গে তাঁর এক মুস্তাহাযা সহধর্মিণী ই‘তিকাফ করলেন। তিনি লাল ও হলুদ রঙের স্রাব নির্গত হতে দেখতে পেতেন। অনেক সময় আমরা তাঁর নিচে গামলা রেখে দিতাম আর তিনি তার উপর সালাত আদায় করতেন।