লাইলাতুল কদর এর ফজিলত
৩২/৩. অধ্যায়ঃ
রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করা।
فِيهِ عَنْ عُبَادَةَএ প্রসঙ্গে ‘উবাদা (রা.) হতে রিওয়ায়াত রয়েছে।"
সহিহ বুখারী
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " الْتَمِسُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ لَيْلَةَ الْقَدْرِ فِي تَاسِعَةٍ تَبْقَى، فِي سَابِعَةٍ تَبْقَى، فِي خَامِسَةٍ تَبْقَى ".
বর্ণনাকারী ইব্নু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ তোমরা তা (লাইলাতুল কদর) রমজানের শেষ দশকে অনুসন্ধান কর। লাইলাতুল কদর (শেষ দিক হতে গণনায়) নবম, সপ্তম বা পঞ্চম রাত অবশিষ্ট থাকে।