সাওম
৩০/৬৮. অধ্যায়ঃ
আইয়্যামে তাশরীকে সওম করা।
সহিহ বুখারী
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ عَنْ ابْنِ عُمَرَ قَالَ الصِّيَامُ لِمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ إِلَى يَوْمِ عَرَفَةَ فَإِنْ لَمْ يَجِدْ هَدْيًا وَلَمْ يَصُمْ صَامَ أَيَّامَ مِنًى وَعَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ مِثْلَهُ تَابَعَهُ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ ابْنِ شِهَابٍ
বর্ণনাকারী ইব্নু উমার (রাঃ)
যে ব্যক্তি একই সঙ্গে হজ্জ ও উমরা পালনের সুযোগ লাভ করল, সে আরাফাত দিবস পর্যন্ত সাওম পালন করবে। সে যদি কুরবানি না করতে পারে এবং সাওমও পালন না করে থাকে, তবে মিনার দিনগুলোতে সাওম পালন করবে।আয়িশা (রাঃ) হতে অনুরূপ বর্ণনা করেছেন। ইব্রাহিম ইবন সাদ (রহঃ) ইবন শিহাব (রহঃ) হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
(আধুনিক প্রকাশনীঃ ১৮৫৮,ইসলামী ফাউন্ডেশনঃ ১৮৭০) (আধুনিক প্রকাশনীঃ ১৮৫৮,ইসলামী ফাউন্ডেশনঃ ১৮৭০ শেষাংশ)