ওযু
৪/৪৭. অধ্যায়ঃ
গামলা, কাঠ ও পাথরের পাত্রে উযু-গোসল করা।
সহিহ বুখারী
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، قَالَ أَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْرَجْنَا لَهُ مَاءً فِي تَوْرٍ مِنْ صُفْرٍ فَتَوَضَّأَ، فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَيَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، وَمَسَحَ بِرَأْسِهِ فَأَقْبَلَ بِهِ وَأَدْبَرَ، وَغَسَلَ رِجْلَيْهِ
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইব্নু যায়দ (রাঃ)
একদা আল্লাহর রসূল (ﷺ) আমাদের বাড়ি এলেন। আমরা তাঁকে পিতলের একটি পাত্রে পানি দিলে তা দিয়ে তিনি ওযু করলেন। তাঁর মুখমণ্ডল তিনবার ও উভয় হাত দুবার করে ধুলেন এবং তাঁর হাত সামনে ও পেছনে এনে মাথা মাসহ করলেন আর উভয় পা ধুলেন।
(১৮৫) (আধুনিক প্রকাশনীঃ ১৯১, ইসলামী ফাউন্ডেশনঃ ১৯৬)