সাওম

৩০/৪৯. অধ্যায়ঃ

অধিক পরিমাণে সওমে বিসালকারীর শাস্তি।

رَوَاهُ أَنَسٌ عَنِ النَّبِيِّ ﷺআনাস (রা.) নবী (ﷺ) হতে এ বর্ণনা করেছেন।"

সহিহ বুখারী

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ هَمَّامٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِيَّاكُمْ وَالْوِصَالَ مَرَّتَيْنِ قِيلَ إِنَّكَ تُوَاصِلُ قَالَ إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ فَاكْلَفُوا مِنْ الْعَمَلِ مَا تُطِيقُونَ

বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)

নবী (ﷺ) বলেন: তোমরা সাওমে বিসাল পালন করা হতে বিরত থাক (বাক্যটি তিনি) দুবার বললেন। তাঁকে বলা হল, আপনি তো সাওমে বিসাল করেন। তিনি বললেন: আমি এভাবে রাত যাপন করি যে, আমার প্রতিপালক আমাকে পানাহার করিয়ে থাকেন। তোমরা তোমাদের সাধ্যানুযায়ী আমল করার দায়িত্ব গ্রহণ করো।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18