সাওম
৩০/৪৪. অধ্যায়ঃ
পানি বা অন্য কিছু যা সহজলভ্য তদ্বারা ইফতার করবে।
সহিহ বুখারী
. حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الشَّيْبَانِيُّ سُلَيْمَانُ قَالَ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ أَبِي أَوْفَى قَالَ سِرْنَا مَعَ رَسُولِ صلى الله عليه وسلم اللهِ وَهُوَ صَائِمٌ فَلَمَّا غَرَبَتْ الشَّمْسُ قَالَ انْزِلْ فَاجْدَحْ لَنَا قَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم لَوْ أَمْسَيْتَ قَالَ انْزِلْ فَاجْدَحْ لَنَا قَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنَّ عَلَيْكَ نَهَارًا قَالَ انْزِلْ فَاجْدَحْ لَنَا فَنَزَلَ فَجَدَحَ ثُمَّ قَالَ إِذَا رَأَيْتُمْ اللَّيْلَ أَقْبَلَ مِنْ هَا هُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ وَأَشَارَ بِإِصْبَعِهِ قِبَلَ الْمَشْرِقِ
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইব্নু আবূ আওফা (রাঃ)
আমরা আল্লাহর রসূল (ﷺ)-এর সঙ্গে রওয়ানা দিলাম এবং তিনি সাওমরত ছিলেন। সূর্য অস্ত যেতেই তিনি বললেন: তুমি সওয়ারী হতে নেমে আমাদের জন্য ছাতু গুলে আন। তিনি বললেন, হে আল্লাহর রসূল! আর একটু সন্ধ্যা হতে দিন।তিনি বললেন: তুমি নেমে যাও এবং আমাদের জন্য ছাতু গুলে আন। তিনি বললেন, হে আল্লাহর রসূল! এখনো তো আপনার সামনে দিন রয়েছে।আল্লাহর রসূল (ﷺ) বললেন: তুমি নেমে যাও এবং আমাদের জন্য ছাতু গুলে আন। অতঃপর তিনি সওয়ারী হতে নামলেন এবং ছাতু গুলে আনলেন। এরপর আল্লাহর রসূল (ﷺ) আঙ্গুল দ্বারা পূর্বদিক ইঙ্গিত করে বললেন: যখন তোমরা দেখবে যে, রাত এদিক হতে আসছে, তখনই সাওম পালনকারীর ইফতারের সময় হয়ে গেল।