ওযু
৪/৪১. অধ্যায়ঃ
উযুর অবশিষ্ট পানি ব্যবহার।
وَأَمَرَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ أَهْلَهُ أَنْ يَتَوَضَّئُوا بِفَضْلِ سِوَاكِهِ.জারীর ইবন ‘আবদুল্লাহ (রা.) তাঁর পরিবারকে মেসওয়াক ধোয়া অবশিষ্ট পানি দিয়ে ওযু করতে নির্দেশ দেন।
সহিহ বুখারী
وَقَالَ أَبُو مُوسَى دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِقَدَحٍ فِيهِ مَاءٌ، فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيهِ، وَمَجَّ فِيهِ ثُمَّ قَالَ لَهُمَا اشْرَبَا مِنْهُ، وَأَفْرِغَا عَلَى وُجُوهِكُمَا وَنُحُورِكُمَا.
বর্ণনাকারী আবূ মূসা (রাঃ)
নবী (ﷺ) একটি পাত্র আনালেন যাতে পানি ছিল। অতঃপর তিনি তার মধ্যে উভয় হাত ও মুখমণ্ডল ধুলেন এবং তার দ্বারা কুলি করলেন। অতঃপর তাদের দুজন [আবূ মূসা (রাঃ) ও বিলাল (রাঃ)]-কে বললেনঃ তোমরা এ থেকে পান কর এবং তোমাদের মুখমণ্ডলে ও বুকে ঢাল।
(১৯৬, ৪৩২৮; মুসলিম ৪/৪৭, হাঃ ৫০৩, আহমাদ ১৮৭৬৯, ১৮৭৮২) (আধুনিক প্রকাশনীঃ ১৮২ শেষাংশ, ইসলামী ফাউন্ডেশনঃ ১৮৭ শেষাংশ)