ইহরাম অবস্থায় শিকার ও অনুরূপ কিছুর বদলা
২৮/২৬. অধ্যায়ঃ
মহিলাদের হজ্জ।
সহিহ বুখারী
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ ـ وَقَدْ غَزَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثِنْتَىْ عَشْرَةَ ـ غَزْوَةً ـ قَالَ أَرْبَعٌ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَوْ قَالَ يُحَدِّثُهُنَّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ فَأَعْجَبْنَنِي وَآنَقْنَنِي " أَنْ لاَ تُسَافِرَ امْرَأَةٌ مَسِيرَةَ يَوْمَيْنِ لَيْسَ مَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ، وَلاَ صَوْمَ يَوْمَيْنِ الْفِطْرِ وَالأَضْحَى، وَلاَ صَلاَةَ بَعْدَ صَلاَتَيْنِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَبَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَلاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِي، وَمَسْجِدِ الأَقْصَى ".
বর্ণনাকারী যিয়াদের আযাদকৃত গোলাম কাযা‘আহ (রাঃ)
আমি আবু সাঈদ (রাঃ)-কে, যিনি নবী (ﷺ)-এর সঙ্গে বারোটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বলতে শুনেছি, চারটি বিষয় যা আমি আল্লাহর রাসূল (ﷺ) হতে শুনেছি অথবা তিনি আল্লাহর রাসূল (ﷺ) হতে বর্ণনা করতেন। আবু সাঈদ (রাঃ) বলেন, এ বিষয়গুলো আমাকে আশ্চর্যান্বিত করে দিয়েছে এবং চমৎকৃত করে ফেলেছে।(তা হলো এই), স্বামী কিংবা মাহরাম ব্যতীত কোনো মহিলা দুই দিনের পথ সফর করবে না। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা- এই দুই দিন কেউ সিয়াম পালন করবে না। আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এবং ফজরের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত কেউ কোনো সালাত আদায় করবে না। আর মসজিদুল হারাম (কাবা), আমার মসজিদ (মসজিদে নববী) এবং মসজিদুল আকসা (বাইতুল মুকাদ্দাস)- এই তিন মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের জন্য সফরের প্রস্তুতি গ্রহণ করবে না।