ইহরাম অবস্থায় শিকার ও অনুরূপ কিছুর বদলা

২৮/২০. অধ্যায়ঃ

মুহরিম ব্যক্তির আরাফাতে মৃত্যু হলে তাঁর পক্ষ হতে হজ্জের বাকি রুকনগুলো আদায় করার জন্য নবী করীম (ﷺ) আদেশ প্রদান করেননি

সহিহ বুখারী

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَيْنَا رَجُلٌ وَاقِفٌ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِعَرَفَةَ إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ فَوَقَصَتْهُ ـ أَوْ قَالَ فَأَوْقَصَتْهُ ـ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تَمَسُّوهُ طِيبًا، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، وَلاَ تُحَنِّطُوهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا ‏"‏‏.‏

বর্ণনাকারী ইব্‌নু ‘আব্বাস (রাঃ)

এক ব্যক্তি আরাফাতের মাঠে নবী (ﷺ)-এর সাথে অবস্থান করছিলেন, আকস্মাৎ তিনি তাঁর সাওয়ারি হতে পড়ে গেলে তাঁর ঘাড় ভেঙে যায় অথবা সাওয়ারিটি তাঁর ঘাড় ভেঙে দেয়। (ফলে তিনি মারা যান)।এরপর নবী (ﷺ) বললেন: তোমরা তাকে কুলগাছের পাতা দিয়ে সিদ্ধ পানি দ্বারা গোসল করাও এবং দুই কাপড়ে কাফন দাও। তবে তাঁর শরীরে সুগন্ধি মাখাবে না আর তাঁর মাথা ঢাকবে না এবং হানুতও লাগাবে না। কেননা আল্লাহ তা’আলা তাঁকে কেয়ামতের দিনে তালবিয়া পাঠরত অবস্থায় উঠাবেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18