যাকাত
২৪/৭৯. অধ্যায়ঃ
অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্কদের পক্ষ হতে সদকাতুল ফিতর আদায় করা কর্তব্য
সহিহ বুখারী
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنه ـ قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَدَقَةَ الْفِطْرِ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ عَلَى الصَّغِيرِ وَالْكَبِيرِ وَالْحُرِّ وَالْمَمْلُوكِ.
বর্ণনাকারী ইব্নু ‘উমর (রাঃ)
আল্লাহর রাসূল (ﷺ) অপ্রাপ্ত বয়স্ক, প্রাপ্ত বয়স্ক, আজাদ ও গোলাম প্রত্যেকের পক্ষ হতে এক সা’ যব অথবা এক সা’ খেজুর সদকাতুল ফিতর হিসেবে আদায় করা ফরজ করে দিয়েছেন।