যাকাত

২৪/৪৯. অধ্যায়ঃ

স্বামী ও পোষ্য ইয়াতীমকে যাকাত দেয়া।

قَالَهُ أَبُو سَعِيدٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺএ প্রসঙ্গে নবী (ﷺ) হতে আবূ সা‘ঈদ (রা.) হাদীস বর্ণনা করেছেন।"

সহিহ বুখারী

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أُمِّ سَلَمَةَ، ‏{‏عَنْ أُمِّ سَلَمَةَ،‏}‏ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلِيَ أَجْرٌ أَنْ أُنْفِقَ عَلَى بَنِي أَبِي سَلَمَةَ إِنَّمَا هُمْ بَنِيَّ‏.‏ فَقَالَ ‏ "‏ أَنْفِقِي عَلَيْهِمْ، فَلَكِ أَجْرُ مَا أَنْفَقْتِ عَلَيْهِمْ ‏"‏‏.‏

বর্ণনাকারী উম্মু সালামা (রাঃ)

আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল (আমার স্বামী) আবু সালামার সন্তান, যারা আমারও সন্তান, তাদের প্রতি ব্যয় করলে আমার সওয়াব হবে কি? তিনি বললেন: তাদের প্রতি ব্যয় কর। তাদের প্রতি ব্যয় করার সওয়াব তুমি অবশ্যই পাবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18