যাকাত
২৪/৩৪. অধ্যায়ঃ
পণ্যদ্রব্যের যাকাত আদায় করা।
সহিহ বুখারী
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي ثُمَامَةُ، أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ حَدَّثَهُ أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ كَتَبَ لَهُ الَّتِي أَمَرَ اللَّهُ رَسُولَهُ صلى الله عليه وسلم " وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ بِنْتَ مَخَاضٍ وَلَيْسَتْ عِنْدَهُ وَعِنْدَهُ بِنْتُ لَبُونٍ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ، وَيُعْطِيهِ الْمُصَدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ، فَإِنْ لَمْ يَكُنْ عِنْدَهُ بِنْتُ مَخَاضٍ عَلَى وَجْهِهَا، وَعِنْدَهُ ابْنُ لَبُونٍ فَإِنَّهُ يُقْبَلُ مِنْهُ وَلَيْسَ مَعَهُ شَىْءٌ ".
বর্ণনাকারী আনাস (রাঃ)
আবু বকর (রাঃ) আনাস (রাঃ)-এর কাছে রাসূল (ﷺ)-কে আল্লাহ তা’আলা যাকাত সম্পর্কে যে বিধান দিয়েছেন সে সম্পর্কে লিখে জানালেন, যে ব্যক্তির উপর যাকাত হিসেবে বিনতে মাখাদ [৩৮] (যে মাদি উট এক বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে) ফরজ হয়েছে কিন্তু তার কাছে তা নেই বরং বিনতে লাবূন [৩৯] (যে মাদি উট দুই বছর পূর্ণ করে তৃতীয় বছরে পদার্পণ করেছে) রয়েছে, তা হলে তা-ই (যাকাত স্বরূপ) গ্রহণ করা হবে। এ অবস্থায় যাকাত আদায়কারী যাকাত দাতাকে বিশটি দিরহাম বা দুটি ছাগল দিবে। আর যদি বিনতে মাখাদ না থাকে বরং ইবনু লাবূন থাকে তা হলে তা-ই গ্রহণ করা হবে। এমতাবস্থায় আদায়কারীর যাকাত দাতাকে কিছু দিতে হবে না।
[৩৮] বিনতু মাখায অর্থ হচ্ছে যে যে উট এক বছর পূর্ণ হয়ে সবেমাত্র দ্বিতীয় বর্ষে পতিত হয়েছে।[৩৯] বিনতু লাবূন অর্থ যে উট দু’বছর পূর্ণ হয়ে সবে মাত্র তৃতীয় বর্ষে পতিত হয়েছে।